Refund policy

রিফান্ড এবং রিটার্ন পলিসি

কাস্টমারদের সন্তুষ্টি ও ভরসাই ফার্মার গ্রুপের প্রথম প্রায়োরিটি। ফার্মার গ্রুপ থেকে আপনি যদি ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পেয়ে থাকেন, সেটা আমাদের কাছে পাঠানোর পর অবশ্যই আমরা রিপ্লেসমেন্ট বা ফুল রিফান্ডের ব্যবস্থা করে থাকি। এই প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ৭ থেকে ১০ কর্মদিবস সময় লাগে। এছাড়া, ত্রুটিযুক্ত পণ্যের ক্ষেত্রে আপনার অতিরিক্ত শিপিং চার্জ লাগবে না। বিস্তারিত জানতে রিটার্ন ও রিফান্ড পলিসি দেখে নিন।

আমরা ‘ক্লোজড বক্স ডেলিভারি’ পলিসি অনুসরণ করি, যা প্রোডাক্টের অথেন্টিসিটি, কাস্টমারের গোপনীয়তা বজায় রাখা এবং প্রোডাক্টের ভেজাল রোধে গুরুত্বপূর্ণ। যদি কোনো ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পেয়ে থাকেন, অবশ্যই সেটি আপনি রিটার্ন করতে পারবেন। নিম্নলিখিত শর্তে আমরা রিফান্ড বা রিপ্লেসমেন্ট প্রদান করি।

  • বক্সটি খোলার সাথে সাথে যদি আপনি প্রোডাক্টে কোনো ত্রুটি (ড্যামেজ, ডিফেক্টিভ বা ভুল পণ্য) দেখতে পান, প্রমাণসরূপ উপযুক্ত ছবি বা ভিডিও ধারণ করে আমাদের কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যোগাযোগ করুন। ফেইসবুক পেইজের ইনবক্স বা হটলাইন নম্বরে (01613445757) আপনি যোগাযোগ করতে পারেন।

  • কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আলোচনার ভিত্তিতে প্রোডাক্ট চেঞ্জ বা রিপ্লেসমেন্টের সিদ্ধান্ত নিবে অথবা পেমেন্ট অ্যাডজাস্ট করবে অথবা রিফান্ডের জন্য ব্যবস্থা নিবে। তবে অবশ্যই প্রোডাক্ট হাতে পাওয়ার ৩ দিনের মধ্যেই আমাদের জানাতে হবে। শুধুমাত্র ত্রুটিপূর্ণ পণ্যের জন্য। অন্যথায় আপনার অভিযোগটি গ্রহণযোগ্য হবে না।

  • সোয়াচ/ব্যবহার করা এবং লিকুইড/সেমি লিকুইড প্রোডাক্টের ক্ষেত্রে এক্সচেঞ্জ বা রিফান্ডের সুযোগ নেই।

  • পণ্য ক্রয়ের পর মত পরিবর্তন অথবা স্মেল, টেক্সচার, কালার, ডিজাইন ও পণ্য পছন্দ হয়নি এক্ষেত্রে এক্সচেঞ্জ বা রিফান্ডের সুযোগ নেই।

  • আপনি যদি প্রোডাক্টের সিল খুলে ফেলেন বা প্রোডাক্টটি আপনাকে স্যুট না করার জন্য ফেরত দিতে চান, এক্ষেত্রে আপনার অভিযোগটি গ্রহণযোগ্য হবে না।

  • ভুলবশত কোনো পণ্য যদি অর্ডার দিয়ে থাকেন, তাহলে আপনি এক্সচেঞ্জের সুযোগ পাবেন। সেক্ষেত্রে আপনাকে ভুল পণ্যটি ফেরত পাঠানো এবং পুনরায় নতুন পণ্য পাঠানোর খরচটুকু বহন করতে হবে। তবে পণ্যটির ধরন, এক্সচেঞ্জ প্রসেসের জটিলতা ইত্যাদি বিষয়ে ম্যানেজমেন্ট বিবেচনা করে সিদ্ধান্ত জানাবে।

  • কোনো প্রোডাক্ট রিটার্ন করার সময় অরিজিনাল ইনভয়েস পেপার, ফার্মার গ্রুপের বক্স, ইন্ট্যাক্ট/অক্ষত প্রোডাক্ট প্যাকেজিংয়ের বক্স (যেখানে প্রযোজ্য) এগুলো সহ ফেরত দিতে হবে।

কীভাবে প্রোডাক্ট পাঠাবেন? খরচ কেমন হবে?

  • ঢাকার মধ্যে হলে আমাদের কাস্টমার সার্ভিস থেকে প্রোডাক্টটি পিক-আপ করার ব্যবস্থা করা হবে, এক্ষেত্রে আপনার কোনো খরচ হবে না (শর্ত সাপেক্ষে)।

  • ঢাকার বাইরে স্টিড ফাস্ট/পাঠাও কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টটি রিটার্ন করতে পারবেন। আপনার অভিযোগটি যথাযথভাবে প্রমাণিত হলে, কুরিয়ার চার্জ অবশ্যই পরবর্তীতে আপনাকে প্রদান করা হবে।

  • তবে আপনার ফেরত দেয়া প্রোডাক্ট আমাদের হাতে আসার পর যদি প্রমাণিত হয় যে আপনার অভিযোগটি সঠিক ছিল না, তাহলে পুনরায় সেই প্রোডাক্টটিই আপনাকে পাঠানো হবে। প্রোডাক্টটি ফেরত দেয়া এবং পুনরায় নতুন করে পাঠানোর খরচ এক্ষেত্রে আপনাকে বহন করতে হবে।

যেকোনো প্রয়োজনে আমাদের হটলাইন নম্বরঃ 01613445757 | মেইলঃ support@farmergroup.com.bd


Refund and Return Policy

Customer satisfaction and trust are the top priorities of the Farmer Group. If you receive a faulty or incorrect product from Farmer Group, we will arrange a replacement or full refund after you return the product to us. This process typically takes 7 to 10 business days. Also, there will be no additional shipping charges for faulty products. For more details, please check the Return and Refund Policy.

We follow a "Closed Box Delivery" policy, which is important for maintaining product authenticity, customer privacy, and preventing product tampering. If you receive a faulty or incorrect product, you are eligible to return it. We provide refunds or replacements under the following conditions:

  • If you find any defects (damage, defective, or incorrect product) after opening the box, please take appropriate pictures or videos as proof and contact our Customer Relationship Management Department. You can reach us via our Facebook inbox or our hotline number (01613445757).
  • The Customer Relationship Management Department will decide on a product change or replacement based on discussions or will adjust the payment or arrange a refund. However, you must notify us within 3 days of receiving the product. Only faulty products are eligible for returns. Complaints after this time will not be accepted.

Please note:

  • No exchanges or refunds are available for used/swatches, or liquid/semi-liquid products.
  • No exchanges or refunds are available if you change your mind after purchasing or if you do not like the product’s smell, texture, color, design, etc.
  • If you open the product's seal or wish to return the product because it doesn't suit you, your complaint will not be accepted.
  • If you mistakenly order a product, you can exchange it. In this case, you will be responsible for the cost of returning the wrong product and sending the new one. The management will decide based on the type of product and the complexity of the exchange process.

When returning a product, the original invoice paper, Farmer Group’s box, and intact packaging (where applicable) must be returned with the product.

How to return the product? What will the cost be?

  • If you are in Dhaka, our customer service will arrange the pick-up of the product, and there will be no cost to you (subject to terms).
  • Outside Dhaka, you can return the product via Steadfast/Pathao courier service. If your complaint is proven valid, the courier charges will be reimbursed to you later.

However, if after receiving the returned product, it is proven that your complaint was not valid, the product will be sent back to you. You will be responsible for the cost of returning the product and sending it again.

For any assistance, you can contact our hotline: 01613445757 or email: support@farmergroup.com.bd.